ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন প্রাণ গোপাল

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রাণ গোপাল দত্ত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে কুমিল্লা-৭ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি উপস্থিত ছিলেন।


শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑